Showing posts with label ক্রাইম. Show all posts
Showing posts with label ক্রাইম. Show all posts

September 18, 2015

বাংলাদেশি খুন পূর্ব লন্ডনে

 বাংলাদেশি খুন পূর্ব লন্ডনে


পূর্ব লন্ডনের হোয়াইট চ্যাপেল এলাকার গ্রেটরেক্স বিজনেস সেন্টারের নিজ কার্যালয়ে খুন হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত জাকারিয়া ইসলাম (৪৬)। গতকাল সোমবার বিকেলে এ ঘটনা ঘটে। ঘটনায় জড়িত অভিযোগে একজনকে আটক করা হয়েছে।
নিহতের পরিচিতজনেরা প্রথম আলোকে বলেন, জাকারিয়া গ্রেটরেক্স স্ট্রিটের কার্যালয়ে ঝাড়-ফুঁক দিয়ে বিভিন্ন রোগের চিকিৎসা করার পাশাপাশি জিন-ভূত তাড়ানোর চিকিৎসা করতেন। পাশাপাশি তিনি ছিলেন চালক প্রশিক্ষক।
জাকারিয়ার আদি বাড়ি সিলেটের গোলাপগঞ্জ উপজেলার চন্দরপুর গ্রামে। তাঁর স্ত্রী ও তিন কন্যা আছে। পরিবার নিয়ে তিনি পূর্ব লন্ডনের মাইলএন্ড রোডের একটি বাসায় থাকতেন।
লন্ডন মেট্রোপলিটন পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৩৮ মিনিটে ছুরিকাঘাতের ঘটনার খবর পায় তারা। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ এক ব্যক্তিকে গুরুতর আহত অবস্থায় দেখতে পায়। কিছুক্ষণের মধ্যে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় জড়িত রয়েছে সন্দেহে পুলিশ ৪৩ বছর বয়সী এক ব্যক্তিকে আটক করেছে। আটক করা ব্যক্তির হাতে জখম ছিল এবং তাঁকে চিকিৎসা দেওয়ার জন্য হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে তাঁকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। ঘটনাস্থল থেকে পুলিশ একটি ছুরি উদ্ধার করেছে।
পুলিশের প্রাথমিক ধারণা, নিহত ব্যক্তি এবং সন্দেহভাজন হত্যাকারী একে অপরের পরিচিত ছিলেন।

ভুয়া র‍্যাব সদস্য ধরা খেলেন

ভুয়া র‍্যাব সদস্য ধরা খেলেন 

জামালপুর সদরে এক শিশুকে অপহরণের সময় আজমুল হুদা ওরফে ছানু (২৬) নামের এক ব্যক্তিকে র‍্যাব গ্রেপ্তার করেছে। আজমুল নিজেকে র‍্যাব সদস্য পরিচয় দেন। তাঁর বাড়ি উপজেলার ফতেহপুর গ্রামে। ১৩ বছরের আরেক শিশু ধর্ষণ মামলারও আসামি তিনি।
জামালপুর র‍্যাব-১৪ কার্যালয় সূত্র জানায়, গতকাল বৃহস্পতিবার রাতে ভুয়া র‍্যাব সদস্য পরিচয় দিয়ে আজমুল হুদা কৈডোলা গ্রাম থেকে রহিমা খাতুন (১৩) নামে এক শিশুকে অপহরণের প্রস্ত্ততি নিচ্ছিল- এমন খবরের ভিত্তিতে র‍্যাবের একটি দল অভিযান চালিয়ে রাত সাড়ে ১১টার দিকে ওই গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করে।
র‍্যাব-১৪ এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।