Showing posts with label টলিউড. Show all posts
Showing posts with label টলিউড. Show all posts

November 19, 2015

রোমিও যখন দেব


রোমিও যখন দেব


রোমিও-জুলিয়েটের প্রেমকাহিনি বার বার ফিরেছে রূপালী পর্দায়।  শেক্সপিয়রের এই নাটকটি অবলম্বনে সবশেষ চলচ্চিত্র নির্মাণ করেছেন সঞ্জয় লিলা বানসালি। 'গোলিও কি রাসলিলা: রামলিলা' সিনেমায় দিপিকা আর রানভিরের অভিনয়ে আত্মাভিমান আর প্রেমের তীব্রতার লড়াই মূখ্য হয়ে ওঠে। তবে অপর্ণা সেন প্রধান দুই চরিত্রের সারল্যের ওপরই আলো ফেলতে চেয়েছেন।

পশ্চিমবঙ্গের দৈনিক এই সময়কে অপর্ণা বলেন, “ইনোসেন্স। নায়ক-নায়িকা দুজনের মধ্যেই একটা ইনোসেন্স দরকার ছিল। দেব-এর নিজস্ব লুক, সেটাও ছবির জন্য প্রয়োজন ছিল।”সিনেমায় দেবকে দেখানো হয়েছে এক রক ব্যান্ডের শিল্পী হিসেবে। আর তাই নিজের অবয়বে যথেষ্ট পরিবর্তন এনেছেন দেব। সারল্যের কথা বললে, জুলিয়েটের চরিত্রে ঋত্বিকার চেয়ে মানানসই আর কাউকে পাওয়া বোধহয় দুষ্কর ছিল। আর প্রথম পোস্টারে সরল প্রেমের সেই সৌন্দযর্্যই যেন প্রতিফলিত হয়েছে।

সিনেমাটির বড় চমক হলেন বর্ষীয়ান অভিনেত্রী ওয়াহিদা রেহমান, যিনি দীর্ঘ সময় পর বাংলা সিনেমায় ফিরলেন। এছাড়াও অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত, কৌশিক সেন, রূপা গাঙ্গুলি, শুভাশীষ মুখোপাধ্যায়, কমলেশ্বর মুখোপাধ্যায়, অনিন্দ্য বন্দ্যোপাধ্যায়, জয়া শীল ঘোষ প্রমুখ।সিনেমাটি মুক্তি পাবে ১৮ ডিসেম্বর।

September 19, 2015

নুসরাত ফারিয়ার প্রশংসা প্রসেনজিতের মুখে

নুসরাত ফারিয়ার প্রশংসা প্রসেনজিতের মুখে

নুসরাত ফারিয়া, দেব, প্রসেনজিৎ, অঙ্কুশসহ অন্যরা।ঢাকায় এখনো মুক্তি না পেলেও কলকাতার দর্শক এরই মধ্যে দেখার সুযোগ পেয়ে গেছেন নতুন ছবি ‘আশিকী’। বাংলাদেশের মডেল ও উপস্থাপিকা নুসরাত ফারিয়া অভিনীত প্রথম চলচ্চিত্র এটি। কলকাতার ‘মেনোকা’ প্রেক্ষাগৃহে ‘আশিকী’ ছবিটি দেখে নিজের মুগ্ধতার কথা প্রথম আলোকে বলেছেন ভারতীয় চলচ্চিত্রের গুণী অভিনেতা প্রসেনজিৎ। ‘আশিকী’ ছ​বিতে নুসরাত ফারিয়ার অভিনয়ের প্রশংসায় পঞ্চমুখ তিনি।
আজ শনিবার সন্ধ্যায় প্রথম আলোর সঙ্গে আলাপে প্রসেনজিৎ জানান, ফারিয়া অসাধারণ কাজ করেছেন। দেখতেও তিনি অসাধারণ এবং তাঁর অভিনয়ও আমাকে মুগ্ধ করেছে। আমি তাঁর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি।
‘আশিকী’ ছবিটির মুক্তি উপলক্ষে বৃহস্পতিবার রাতে টালিগঞ্জের ‘মেনোকা’য় প্রিমিয়ার শোর আয়োজন করা হয়েছিল। এতে প্রসেনজিৎ ছাড়াও কলকাতার অন্য তারকাদের মধ্যে উপস্থিত ছিলেন দেব, হিরণ ও ছবির নায়ক অঙ্কুশ হাজরা। উপস্থিত ছিলেন অসংখ্য ব্যবসাসফল ছবির পরিচালক রবি কিনাগী এবং ছবি সংশ্লিষ্টরাও।
এদিকে, কলকাতায় ছবির উদ্বোধনী প্রদর্শনীতে সবার আতিথেয়তায় মুগ্ধ নুসরাত ফারিয়া। তিনি বলেন, ‘আমি তো এবার কলকাতা যাওয়ার সময় প্রথম ফ্লাইট মিস করেছিলাম। অনেক কষ্টে পরের ফ্লাইটে কলকাতায় পৌঁছাই। হোটেলে পৌঁছানোর পর হাতে সময় ছিল মাত্র মিনিট বিশেকের মতো। তাড়াহুড়ো করে তৈরি হয়ে অবশেষে অনুষ্ঠানে পৌঁছাই। কিন্তু আমার সব ক্লান্তি যেন এক নিমেষেই দূর হয়ে গিয়েছিল, যখন অনুষ্ঠানে আগত অতিথিরা সবাই আমার অভিনয়ের প্রশংসা করছিলেন। আমি সত্যিই তাঁদের এই উষ্ণ আতিথেয়তায় মুগ্ধ। এটি আমার জীবনের অন্যতম এক স্মরণীয় ঘটনা হয়েই থাকবে।’
এদিকে, যে প্রসেনজিৎ মুগ্ধ হয়েছেন ফারিয়ার অভিনয়ে, সেই ফারিয়াই নাকি অনুষ্ঠানে প্রসেনজিৎকে দেখে আবেগে উচ্ছ্বসিত হয়ে পড়েছিলেন। প্রসেনজিৎ​ প্রসঙ্গে ফারিয়া জানিয়েছেন, ‘বুম্বাদা’কে (প্রসেনজিৎ) দেখে তো আমি কোনোভাবেই চোখ ফেরাতে পারিনি। সত্যিই তিনি অসাধারণ। কখনো ভাবিনি তাঁর সঙ্গে দেখা হবে।