Showing posts with label হলিঊড. Show all posts
Showing posts with label হলিঊড. Show all posts

September 18, 2015

চার্লিস অ্যাঞ্জেলস আবারও

 চার্লিস অ্যাঞ্জেলস আবারও


সত্তরের দশকের জনপ্রিয় টিভি সিরিজ চার্লিস অ্যাঞ্জেলস। এর জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে ২০০০ সালে নির্মিত হয়েছিল চলচ্চিত্র। তিন নারী ডিটেকটিভ চরিত্রে সেবার ড্রিউ ব্যারিমোর, ক্যামেরন ডায়াজ আর লুসি লুইকে লুফে নিয়েছিলেন দর্শক। যদিও ২০০৩ সালে একই অভিনয়শিল্পীদের নিয়ে তৈরি ছবিটির দ্বিতীয় পর্ব বক্স অফিসে খুব একটা সাড়া পায়নি। নতুন খবর হলো, আবারও নির্মিত হচ্ছে চার্লিস অ্যাঞ্জেলস।
কমেডি-থ্রিলার ধাঁচের নতুন চার্লিস অ্যাঞ্জেলস ছবিটি এবার পরিচালনা করছেন অভিনেত্রী এলিজাবেথ ব্যাঙ্কস। স্পাইডারম্যান কিংবা দ্য হাঙ্গার গেমস চলচ্চিত্রের এই সুন্দরী অভিনেত্রী তাঁর পরিচালিত প্রথম এবং একমাত্র চলচ্চিত্র পিচ পারফেক্ট টু দিয়ে ক্যামেরার পেছনেও সফলতা পেয়েছেন। নতুন চার্লিস অ্যাঞ্জেলস নিয়ে তাই আশাবাদী হওয়াই যায়।
চার্লিস অ্যাঞ্জেলস-এর পুরোনো কলাকুশলীরা অবশ্য থাকছেন না নতুন ছবিতে। মূল চরিত্রে কোন নারীত্রয়ী অভিনয় করবেন, তা নিয়েই এখন জল্পনা–কল্পনা চলছে। হলিউড রিপোর্টার।